জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দুর্গাপূজায় সিলেট ও সুনামগঞ্জে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬, ৯:১০:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ২২ অক্টোবর পর্যন্ত সিলেট সীমান্তের ৫৬টি বর্ডার আউটপোস্ট (বিওপি) ও দুটি বেইস ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিজিবি সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট জেলায় ৬৩৬টি এবং সুনামগঞ্জ জেলায় ৪৪৪টিসহ মোট ১ হাজার ৮০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে দুই জেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১০৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ৪৩টিসহ মোট ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে জকিগঞ্জের গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ বেইস ক্যাম্প এবং সুনামগঞ্জের বাধাঘাট সরকারি কলেজ বেইস ক্যাম্প থেকে এক প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন প্রযুক্তি ও কে-৯ ডগ স্কোয়াড ব্যবহার করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় টহল ও সীমান্তসংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকি ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বাংলাদেশ সরকারের সুরক্ষা অ্যাপের মাধ্যমে কোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য পাওয়া গেলে বিজিবি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

উৎসব চলাকালে সন্দেহজনক ঘটনা, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে আতঙ্কিত না হয়ে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন অথবা বিজিবি ক্যাম্পকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিকদের প্রতিও নিরাপত্তাসংক্রান্ত সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিবি।

বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে ধরে রাখতে এবং শারদীয় দুর্গোৎসবের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর দুর্গাপূজা উদ্যাপনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রচ্ছদ এর আরও খবর
আজ ও কাল মহাসপ্তমীর পূজা

আজ ও কাল মহাসপ্তমীর পূজা

দেশে কমেছে খুন, বেড়েছে ধর্ষণ

দেশে কমেছে খুন, বেড়েছে ধর্ষণ

উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান

উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সর্বশেষ সংবাদ
আজ ও কাল মহাসপ্তমীর পূজা
আজ ও কাল মহাসপ্তমীর পূজা
দেশে কমেছে খুন, বেড়েছে ধর্ষণ
দেশে কমেছে খুন, বেড়েছে ধর্ষণ
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top