জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৯:০০:১১ অপরাহ্ন

সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট। বৃহস্পতিবার সিলেট নগরীর জেলরোডের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত আইনজীবীরা হলেন, সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী ও অ্যাডভোকেট মসরুর চৌধুরী এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত কবি ও সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডা. ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বারের সাবেক সহসভাপতি ও হোটেল স্টার প্যাসিফিকের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক এ এফ এম কামরুল আনাম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান এবং সমিতির সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ।

বক্তারা বলেন, বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীর সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্তি উপজেলাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এবং বিয়ানীবাজারের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুভূতি প্রকাশ করে নবনিযুক্ত পিপি ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান সংবর্ধনার আয়োজন করায় সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান। নবনিযুক্ত এপিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপিও কৃতজ্ঞতা প্রকাশ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বিয়ানীবাজারবাসীর মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেলাল, শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খান, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকী, প্রচার সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক রাজ্জাকুজ্জামান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমদ রেজা, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, ময়নুল ইসলাম মিনু, মাসুদ খান, সমিতির সদস্য এ এফ এম আরিফ ও ইমরান আহমদ চৌধুরী ইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান

উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান

মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল

মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল

যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল

যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল

সর্বশেষ সংবাদ
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top