চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৮:০৯:৫৫ অপরাহ্ন
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ ঐতিহ্যবাহী চৈতালী সংঘের শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মিণী।
সোমবার রাত ১০টায় তাঁরা পূজামণ্ডপ পরিদর্শনে গেলে চৈতালী সংঘ ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা। সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি অভিভূত। ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে সম্পর্কযুক্ত। এ ধরনের ধর্মীয় উৎসব দুই দেশের মৈত্রী ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
বর্ণাঢ্য আয়োজনের জন্য চৈতালী সংঘের প্রশংসা করেন তিনি। এ সময় ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ও তাঁর সহধর্মিণী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন, সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের এবং লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন চৈতালী সংঘের প্রধান উপদেষ্টা সুজিত দে, বিশেষ উপদেষ্টা গোবিন্দ রায় ও রতন বণিক, উপদেষ্টা উত্তম চৌধুরী ও নিহার রঞ্জন দাস বাচ্চু, সভাপতি অ্যাডভোকেট অশেষ কর, সহসভাপতি গৌতম বণিক ও মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহসাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, অর্থ সম্পাদক পংকজ দাস, পূজা-অর্চনা ও পরিচালনা উপপরিষদের আহ্বায়ক বিপ্রজীত দত্ত বিরাজ, যুগ্ম আহ্বায়ক বিশাল রুদ্র সেন এবং প্রসাদ বিতরণ উপপরিষদের আহ্বায়ক কেশব সেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি






