১০ অসচ্ছল যুবককে সেলাই মেশিন দেবে সিলেট কল্যাণ সংস্থা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৮:২৫:০৪ অপরাহ্ন

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সেলাই প্রশিক্ষণ নেওয়া ১০ জন অসচ্ছল যুবকের মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস)। কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিকস, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ২০২৬ সালের ৪০তম সাপ্তাহিক সভাও অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় তৃতীয় প্রস্তুতি সভা ও ৪১তম সাপ্তাহিক সভা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্য থেকে লটারির মাধ্যমে জামাল আহমদ, শংকর বিশ্বাস, সুহেল মিয়া, মোহাম্মদ আব্দুস সালাম, দিলীপ আচার্য, মো. আল-আমিন আহমদ, মোহাম্মদ আব্দুল লতিফ, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, দীপক কুমার মোদক বিলু ও শ্রীকান্ত দাসকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ পদকপ্রাপ্ত, সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিকসের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।
সভায় জাতীয় যুব দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সিকসের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি দীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী ও এম.এ. আলী জালালাবাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সভায় বিভাগীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






