জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিসিক প্রশাসক

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৮:১৭:২৯ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নগরবাসী যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের শহর। এ নগরীতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলোও সবাই মিলেমিশে উদযাপন করেন। এই সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসব চলাকালে কোনো ধরনের সমস্যা বা প্রয়োজন দেখা দিলে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এদিন বিকেলে আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ১১ নম্বর ওয়ার্ডের তিন মন্দির, ১২ নম্বর ওয়ার্ডে বিমলেন্দু দাস সাধু বাবুর বাড়ির পূজামণ্ডপ, ৮ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী কালীবাড়ী এবং একই ওয়ার্ডের শ্রীশ্রী লোকনাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পুণ্যার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি পুণ্যার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার

গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার

সর্বশেষ সংবাদ

রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায় : ৮ ছাত্রদল নেতাকে শোকজ
গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায় : ৮ ছাত্রদল নেতাকে শোকজ
হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা
হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা
১০ অসচ্ছল যুবককে সেলাই মেশিন দেবে সিলেট কল্যাণ সংস্থা
১০ অসচ্ছল যুবককে সেলাই মেশিন দেবে সিলেট কল্যাণ সংস্থা
প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চান : এমপি জহরত
প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চান : এমপি জহরত
সুবিদবাজারে ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখল ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ
সুবিদবাজারে ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখল ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা
ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা
নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিসিক প্রশাসক
নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিসিক প্রশাসক
পূজার ছুটিতে সাদাপাথরে পর্যটকের ঢল
পূজার ছুটিতে সাদাপাথরে পর্যটকের ঢল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top