কুলাউড়া উপজেলা শ্রমিকদলের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৬:০৪:০১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিকদলের উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইসলাম উদ্দিনকে তৃতীয়বারের মতো সভাপতি, আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক এবং মো. আসুক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ১৮ অক্টোবর মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।





