জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব


প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৮:৪৩:৪৮ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে বেজে ওঠে দেবীর বিদায়ের সুর। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

এ বছর শান্তিগঞ্জ উপজেলায় ২২টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জয়কলস ইউনিয়নের তেঘরিয়া দুর্গামন্দিরের প্রতিমা বিকেল ২টার দিকে সদরপুর নদীর পাড়ে বিসর্জন দেওয়া হয়। এর আগে সদরপুর অষ্টগ্রাম পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া ডাবর এলাকার মহাসিং নদী, নাইন্দা নদীসহ উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

বিসর্জনকে কেন্দ্র করে সদরপুর নদী ও ডাবর এলাকার মহাসিং নদীর দুই পাড়ে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আনন্দ, আবেগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, এ বছর উপজেলার ২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০টি পূজামণ্ডপের প্রতিমা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিসর্জন দেওয়া হয়েছে। বাকি দুটি মণ্ডপ স্থায়ী হওয়ায় সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় দুর্গাপূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা

সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা

সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা

সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা

চট্টগ্রামে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল সিলেটগামী পাহাড়িকা

চট্টগ্রামে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল সিলেটগামী পাহাড়িকা

সর্বশেষ সংবাদ
সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা
সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা
সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা
সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা
শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব
শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব
বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬
বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬
জুড়ীতে নদীভাঙনে ভিটামাটি হারানোর হুমকিতে কয়েকটি পরিবার
জুড়ীতে নদীভাঙনে ভিটামাটি হারানোর হুমকিতে কয়েকটি পরিবার
চট্টগ্রামে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল সিলেটগামী পাহাড়িকা
চট্টগ্রামে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল সিলেটগামী পাহাড়িকা
জৈন্তার যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
জৈন্তার যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৩২
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৩২
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই ক্লোজড
পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই ক্লোজড
কানাইঘাটে অটোরিকশা চালক হত্যা, গ্রেফতার ৫
কানাইঘাটে অটোরিকশা চালক হত্যা, গ্রেফতার ৫
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক
চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top