নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৬:৫২:৩২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
মঙ্গলবার রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার কালীবাড়ি পূজামণ্ডপ, করের পাড়া শাপলা সংঘ পূজামণ্ডপ, শ্রীভূমি সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে, আত্মবিশ্বাসের সঙ্গে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার।’
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা প্রয়োজন।
এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ, উপসহকারী প্রকৌশলী হিফজুর রহমান সজীবসহ সিউকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






