জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ার কর্মচারী ভবিষ্যৎ তহবিলের আওতায় সাড়ে ১৭ লাখের বেশি বিদেশি কর্মী


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৬, ৬:৩৬:৫২ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ার কর্মচারী ভবিষ্যৎ তহবিলে (ইপিএফ) বিদেশি কর্মীদের জন্য নিয়োগকর্তার ২ শতাংশ চাঁদা বাধ্যতামূলক রাখার পক্ষে অনড় অবস্থান নিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে ১৭ লাখ ৫৪ হাজারের বেশি বিদেশি কর্মীর জন্য এ চাঁদা দেওয়া শুরু করেছেন নিয়োগকর্তারা। সরকার বলছে, অভিবাসী শ্রমিকদের অবসরকালীন সঞ্চয় ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিয়োগকর্তাদের ব্যয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া এ চাঁদার হার তুলনামূলকভাবে কম। দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, জাতীয়তা নির্বিশেষে মালয়েশিয়ায় কর্মরত সব শ্রমিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, অভিবাসী কর্মীদের জন্য মৌলিক অবসরকালীন সঞ্চয় গড়ে তোলা এবং জাতীয় অবসরকালীন সঞ্চয়ব্যবস্থায় ন্যায্যতা ও অন্তর্ভুক্তি প্রতিষ্ঠা করাই এ নীতির উদ্দেশ্য।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৮ হাজার ১২৯টি নিয়োগকর্তা প্রতিষ্ঠান ১৭ লাখ ৫৪ হাজার ৪৬০ জন বিদেশি কর্মীর জন্য বাধ্যতামূলক ইপিএফ চাঁদা দেওয়া শুরু করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ হাজার ১৯৪টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই), যা মোট প্রতিষ্ঠানের প্রায় ৮৬ শতাংশ।
মালয়েশিয়ার সংজ্ঞা অনুযায়ী, উৎপাদন খাতে সর্বোচ্চ ২০০ জন কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠান এবং সেবাসহ অন্যান্য খাতে ৭৫ জন বা তার কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভুক্ত।
আনোয়ারের মতে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক নিয়োগকর্তার চাঁদা দেওয়া শুরু করার ঘটনা এ নীতি বাস্তবায়নে গ্রহণযোগ্যতা বাড়ার ইঙ্গিত দেয়।
তিনি বলেন, ভবিষ্যতে নীতির উন্নয়নে বিভিন্ন পক্ষের প্রস্তাব বিবেচনা করবে সরকার। পাশাপাশি এ উদ্যোগের কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে, যাতে প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করা যায়। সংসদে পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) তেব্রাউ আসনের সংসদ সদস্য জিমি পুয়াহ বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ চাঁদার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চাইলে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে গত জুলাইয়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছিলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উদ্বেগ কমাতে বিদেশি কর্মীদের ইপিএফ চাঁদার বিষয়টি পর্যালোচনায় সরকার সম্মত হয়েছে। তবে সর্বশেষ বক্তব্যে আনোয়ার ইব্রাহিম ২ শতাংশ চাঁদার হারকে তুলনামূলক কম উল্লেখ করে এ ব্যবস্থা চালু রাখার পক্ষে সরকারের যুক্তি তুলে ধরেছেন। এতে একদিকে বিদেশি কর্মীদের অবসরকালীন সঞ্চয় ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য, অন্যদিকে নিয়োগকর্তাদের ব্যয় নিয়ে উদ্বেগ দুই বিষয়ই আলোচনায় রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের

বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের

২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

দিল্লিতে নিরাপত্তারক্ষী-শিক্ষার্থী ব্যাপক সংঘর্ষ

দিল্লিতে নিরাপত্তারক্ষী-শিক্ষার্থী ব্যাপক সংঘর্ষ

সর্বশেষ সংবাদ
চিকিৎসার জন্য সহযোগিতা কামনা
চিকিৎসার জন্য সহযোগিতা কামনা
রেলওয়ে স্টেশনে অজ্ঞাত যুবকের লাশ
রেলওয়ে স্টেশনে অজ্ঞাত যুবকের লাশ
ট্রাইব্যুনালের বিচার এগোলেও আসামি গ্রেফতারে অগ্রগতি কম
ট্রাইব্যুনালের বিচার এগোলেও আসামি গ্রেফতারে অগ্রগতি কম
সাইবার ঝুঁকিতে ব্যাংকিং: ৩ দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাইবার ঝুঁকিতে ব্যাংকিং: ৩ দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জুড়ী ও বড়লেখায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
জুড়ী ও বড়লেখায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুলাউড়ায় ৫৩৩ চা শ্রমিককে রেইনকোট দিলেন এমপি
কুলাউড়ায় ৫৩৩ চা শ্রমিককে রেইনকোট দিলেন এমপি
একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা
একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা
এসএমইউজে’র নির্বাহী কমিটির সভা
এসএমইউজে’র নির্বাহী কমিটির সভা
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
ফের বন্ধ যমুনা সার কারখানা
ফের বন্ধ যমুনা সার কারখানা
খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক
খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক
২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে
২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top