জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৪:৫৪ অপরাহ্ন

সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বইমেলা আয়োজন উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় নগরের কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আলোকিত সিলেট’-এর আয়োজনে এবং জেলা ও মহানগর জাসাসের সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হচ্ছে।
বইমেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান। কবি ও কথাসাহিত্যিক এবং বইমেলা কমিটির সদস্যসচিব মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছয়ফুল আলম পারুল এবং আলোকিত সিলেটের সহসভাপতি, লেখক ও ব্যাংকার জগলুল হক,কবি ও আলোকিত সিলেটের সহসভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।
এছাড়া বক্তব্য দেন, দৈনিক কাজিরবাজার এর স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, জসিম বুক হাউস প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, দিরাই উপজেলার সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি ও গল্পকার মো. আতিকুল ইসলাম, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, বই মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে বইমেলার গুরুত্ব অপরিসীম। সিলেট বইমেলা সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকেরা জানান, বইমেলায় স্টল বুকিং চলছে। আগ্রহী প্রকাশক ও প্রতিষ্ঠানগুলোকে স্টল বুকিংয়ের জন্য ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন থাকবে। সবার জন্য উন্মুক্ত এ বইমেলায় আয়োজকেরা বইপ্রেমী, লেখক, পাঠক ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য

সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য

জেসিপিএসসিতে দিনব্যাপী ইনোভেশন ফেয়ার

জেসিপিএসসিতে দিনব্যাপী ইনোভেশন ফেয়ার

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আশিক মিয়ার

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আশিক মিয়ার

সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
জেসিপিএসসিতে দিনব্যাপী ইনোভেশন ফেয়ার
জেসিপিএসসিতে দিনব্যাপী ইনোভেশন ফেয়ার
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আশিক মিয়ার
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আশিক মিয়ার
জাতীয় গ্রিড সচলে কমেছে লোডশেডিং
জাতীয় গ্রিড সচলে কমেছে লোডশেডিং
সরকারের ঋণ চাহিদায় চাপে বাজার
সরকারের ঋণ চাহিদায় চাপে বাজার
সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
১৩৫ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী
১৩৫ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী
দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো : প্রবাসী কল্যাণমন্ত্রী
দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো : প্রবাসী কল্যাণমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top