জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে দেশের ১ কোটি ৮ লাখ মানুষ


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:১৮:০২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: নিজের পকেট থেকে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দেশে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ ২০২২ সালে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। দেশের মোট জনসংখ্যার ৬ দশমিক ৪ শতাংশ এই পরিস্থিতিতে পড়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, ২০০৫ সালে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে চলে যান ৫৬ লাখ মানুষ, যা ছিল তখনকার জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ। এ সময়ে দেশে দারিদ্র্েযর হার কমেছে অর্ধেকের বেশি। ২০০৫ সালে দারিদ্র্েযর হার ছিল ৪০ শতাংশ, যা ২০২২ সালে কমে দাঁড়ায় ১৮ দশমিক ৭ শতাংশে।
কিন্তু, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়া মানুষের অনুপাত বেড়েছে প্রায় দেড়গুণ। ২০০৫ সালে এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ৭ শতাংশে। সারাবিশ্বের হিসাবে ২০২২ সালে এ হার ছিল ২৬ শতাংশ। এইচইইউর ফোকাল পয়েন্ট সুব্রত পাল গণমাধ্যমকে বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সবচেয়ে বেশি ভুগেছে দরিদ্র পরিবারগুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সুইডিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক সংকট ও সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন’ শীর্ষক এ গবেষণার ফল গতকাল বুধবার উপস্থাপন করা হয়।
নিজস্ব ব্যয় বলতে চিকিৎসার জন্য একটি পরিবারকে সরাসরি যে অর্থব্যয় করতে হয়, তা বোঝানো হয়েছে। এর মধ্যে ওষুধ কেনা, রোগ নির্ণয়ের পরীক্ষা এবং চিকিৎসার খরচ রয়েছে। সরকার বা অন্য কোনো পক্ষ এসব খরচ বহন না করলে পরিবারকেই তা মেটাতে হয়।
অন্যান্য মৌলিক চাহিদা মেটানোর পর হাতে থাকা অর্থের ৪০ শতাংশের বেশি চিকিৎসায় ব্যয় করতে হলে একজন ব্যক্তি আর্থিক সংকটে পড়েছেন বলে বিবেচনা করা হয়। আর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কোনো পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে গেলে তাকে চিকিৎসাব্যয়ের কারণে দরিদ্র হয়েছেন বলে ধরা হয়।
চিকিৎসার ব্যয়ের প্রবণতা, দারিদ্র্েযর ওপর এর প্রভাব এবং সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য মূল্যায়ন করতে গবেষকেরা ২০০৫, ২০১০, ২০১৬ ও ২০২২ সালে পরিচালিত খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য বিশ্লেষণ করেছেন।
গবেষণায় আরও দেখা গেছে, চিকিৎসাব্যয়ের কারণে পরিবারের আর্থিক বিপর্যয়ের হার ২০০৫ সালের ১২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৩২ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।
সুব্রত পাল বলেন, এতে দেখা যায়, আর্থিক চাপে না পড়ে চিকিৎসার খরচ বহন করার ক্ষেত্রে পরিবারগুলোর সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
পরিবারের মোট ভোগব্যয়ের ১০ শতাংশের বেশি চিকিৎসার পেছনে খরচ হলে তাকে বিপর্যয়কর স্বাস্থ্যব্যয় বলা হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর এ সূচকের পরিবর্তে আর্থিক সংকটের বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেছে। কারণ বিপর্যয়কর স্বাস্থ্যব্যয়ের সূচক দিয়ে মানুষের প্রকৃত পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় না।
সুব্রত পাল জানান, মূল্যস্ফীতির প্রভাব সমন্বয় করার পর পরিবারের চিকিৎসায় নিজস্ব ব্যয় অনেক বেড়েছে। ২০০৫ সালে একটি পরিবারের মাসিক গড় চিকিৎসাব্যয় ছিল ১ হাজার ২৪১ টাকা। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৩৮ টাকায়। একই সময়ে চিকিৎসায় নিজস্ব ব্যয় হয়েছে, এমন পরিবারের অনুপাত ৫২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৯২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।
গবেষণায় দেখা গেছে, চিকিৎসাব্যয়ের বড় অংশজুড়ে রয়েছে ওষুধ, রোগ নির্ণয়ের পরীক্ষা, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকের পরামর্শের ফি। বহির্বিভাগের চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীলতাও বেড়েছে। ২০১৬ সালে এ ধরনের চিকিৎসাসেবার ৩২ দশমিক ৫ শতাংশ ফার্মেসির মাধ্যমে নেওয়া হতো। ২০২২ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৫৫ দশমিক ৪ শতাংশে।
সুব্রত পাল আরও জানান, ২০২২ সালে সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের মধ্যে ৯০ দশমিক ৮ শতাংশ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন। সবচেয়ে ধনী ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে এ হার ছিল মাত্র ১৩ দশমিক ৬ শতাংশ।
গ্রাম ও শহর, দুই এলাকাতেই চিকিৎসার ব্যয়ের কারণে আর্থিক সংকট বেড়েছে। তবে সবচেয়ে বেশি ভুগেছেন গ্রামের মানুষ। ২০২২ সালে গ্রামীণ জনগোষ্ঠীর ৪৭ দশমিক ৯ শতাংশ এ সংকটে পড়েন। শহরাঞ্চলে এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।
বিভাগভিত্তিক চিত্রেও বড় পরিবর্তন দেখা গেছে। সুব্রত পাল বলেন, ২০০৫ সালে আর্থিক সংকটে পড়া মানুষের হার সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে, ২২ দশমিক ৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে বিভাগটিতেই এ হার বেড়ে সর্বোচ্চ ৫৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়।
তিনি জানান, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো প্রধান ভরসা। তবে এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের অংশ কমেছে। ২০১৬ সালে হাসপাতালে ভর্তি রোগীদের ৬১ দশমিক ৩ শতাংশ সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতেন। ২০২২ সালে এ হার কমে দাঁড়ায় ৫৬ শতাংশে। অন্যদিকে, একই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার হার ৩৬ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৪২ দশমিক ৫ শতাংশ হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন নিয়েও উদ্বেগ জানিয়েছে গবেষণাটি। এতে বলা হয়েছে, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন বেশি। কিন্তু সরকারি স্বাস্থ্যব্যয়ের সুবিধা তাদের অনুকূলে যাচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের তুলনায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দরিদ্রদের অনুকূলে থাকা সুবিধা বণ্টনের প্রবণতা কমেছে। এতে প্রশ্ন উঠছে, যাদের স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সরকারি সম্পদ যথাযথভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে কি না।
চিকিৎসাব্যয়ের কারণে মানুষের আর্থিক সংকট কমাতে সরকারি অর্থায়ন বাড়ানো, ব্যয়ের দক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করা এবং সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা দরিদ্রদের কাছে পৌঁছানো নিশ্চিত করার সুপারিশ করে হয়েছে গবেষণায়।
এছাড়া প্রয়োজনীয় ওষুধ ও রোগ নির্ণয়ের পরীক্ষার সুযোগ বিনামূল্যে এবং নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি রোগের জন্য নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসার ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের যে শোচনীয় অবস্থা তৈরি হয়েছিল, গবেষণার ফল তা তুলে ধরেছে।
চিকিৎসার নিজস্ব ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে গবেষণার ফল উপস্থাপনায় আরও ছিলেন ডব্লিউএইচও বাংলাদেশের তোহিদুল ইসলাম ও সায়েম আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশে ডব্লিউএইচওর ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাজেশ নারওয়াল। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক এনামুল হক।

জাতীয় এর আরও খবর
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা

ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা

গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস

পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ, সর্বত্র লোকসান আর ভর্তুকি 

পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ, সর্বত্র লোকসান আর ভর্তুকি 

রয়টার্সকে শামা ওবায়েদ:  শেখ হাসিনা ফিরলেই গ্রেপ্তার 

রয়টার্সকে শামা ওবায়েদ:  শেখ হাসিনা ফিরলেই গ্রেপ্তার 

সর্বশেষ সংবাদ
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top