জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

গোয়াইনঘাটে সেতুর অভাবে দুর্ভোগে ১৫ হাজার মানুষ


প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৬:১৯:৩৭ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজার থেকে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংযোগ সড়কের কাপনা খালের ওপর স্থায়ী সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। খালের লাউরকুনি এলাকার এখলাছুর রহমানের ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয়দের কাছে কাপনা খাল যেন এক মরণফাঁদ। দীর্ঘদিন ধরে খালের ওপর সেতু না থাকায় ডৌবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের জন্য এটি সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাহত হচ্ছে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে প্রসূতি সেবা ও জরুরি চিকিৎসা গ্রহণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।
খালটি পেরিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। কিন্তু স্থায়ী সেতু না থাকায় বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। বর্ষাকালে খালের পানি ও স্রোত বেড়ে গেলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় কিংবা সাঁতরে খাল পার হতে হয় শিক্ষার্থী, নারী ও বয়স্কদের। এতে বিশেষ করে নারী শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
এলাকাবাসী জানান, জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেয়ে স্থানীয় পর্যায়ে ঝাড়ফুঁক কিংবা হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়। অন্যদিকে কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফলে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছেন এসব গ্রামের মানুষ।
ডৌবাড়ী ইউনিয়নের কাপনা খালের দুই পাড়ে কামাঈদ, লাউরকুনি, খলারছটি, ফুতারোছটি, ভোলানাথ বাড়ি, হাটগ্রাম, দাতারি, বলেশ্বর ও পুরানমহলসহ অন্তত ১০ থেকে ১২টি গ্রাম রয়েছে। এসব গ্রামের মানুষের উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ কার্যালয়, হাটবাজার, স্কুল-কলেজ, মসজিদ ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের অন্যতম প্রধান ও সংক্ষিপ্ত পথ কাপনা খালসংলগ্ন এই সড়ক।
স্থানীয়রা নিজেদের উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে চলাচল করলেও বর্ষায় সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সড়কে মাটির রাস্তা থাকলেও সেতুর অভাবে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে। ভুক্তভোগীদের অভিযোগ, সেতু নির্মাণের দাবিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেতু নির্মাণের কাজ এগোয়নি।
এলাকাবাসীর দাবি, লাউরকুনি এলাকার এখলাছুর রহমানের ঘাটে কাপনা খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ এলাকার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের পথ সুগম হবে। তাই প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাপনা খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সিলেট এর আরও খবর
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা

লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা

শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা

শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা

বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা

বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top