কুলাউড়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৬:০৭:৫৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. বদরুজ্জামান সজলকে সভাপতি ও মো. শেলুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি ডা. মো. ফয়েজ উল্লাহ ফাহিম, মো. আতিকুর রহমান আনু, অজয় দাস ও মো. জাফর উল্লাহ। সহসাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী ও মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান অনিক, সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমদ ছোটন, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন শামীম এবং দপ্তর সম্পাদক মো. তুলা মিয়া। কমিটির সদস্য হিসেবে রয়েছেন, আতিকুর রহমান আখই, ডা. ডেভিড পাহান, ডা. কামরুল ইসলাম, ডা. তাহী মো. তাহমিদ ইসলাম, ডা. রাসেল আহমদ, রিপন আচার্য্য, মো. সাইফুর রহমান ও মাহবুব হাসান।






