জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৬:০৮:৫৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সভায় শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। শুভসংঘের উপদেষ্টা মো. মছব্বির আলীর সভাপতিত্বে এবং কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এতে সংগঠনের সদস্যরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেও সচেতন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন শুভসংঘের উপদেষ্টা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ময়নুল হক পবন ও তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, শুভসংঘের সহসভাপতি রফিকুল ইসলাম মামুন ও সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল ও ময়জুল ইসলাম, আপ্যায়নবিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান এবং সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রম নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। বাল্যবিবাহের কারণে অনেক কিশোরী অল্প বয়সেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। পাশাপাশি মাতৃমৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। এ সমস্যা মোকাবিলায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩

বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩

কুলাউড়া সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুলাউড়া সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলী আমজদ স্কুল ও কলেজে বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

আলী আমজদ স্কুল ও কলেজে বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা
মদন মোহন কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
মদন মোহন কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মন্ত্রী মুক্তাদির
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মন্ত্রী মুক্তাদির
দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top