জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গড়ছে জামায়াত জোট


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৬:২০:৩৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সংসদে সংবিধান সংশোধন নিয়ে সরকারের উদ্যোগে অংশ না নিয়ে এবার সংসদের বাইরেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিকল্প প্রক্রিয়া তৈরির উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জোটটি। পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের একটি খসড়া রূপরেখা তৈরি, গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং এ বিষয়ে জনমত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে জোটের সংসদ সদস্যদের পাশাপাশি শরিক দলগুলোর প্রতিনিধিদের রাখার কথা ভাবা হচ্ছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী অন্য রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
সংসদের সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে অংশ না নেওয়া এবং সরকারের প্রস্তাবিত প্রক্রিয়া নিয়ে আপত্তির মধ্যে এ উদ্যোগকে সংবিধান সংস্কারের প্রশ্নে নিজেদের বিকল্প অবস্থান ও কর্মপরিকল্পনা সামনে আনার প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গণভোটের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে এবং সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। এ কারণে গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে তারা এ উদ্যোগ নিচ্ছেন। এ বিষয়ে ১১ দলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা একটি পরিষদ গঠন করব। তবে এর সদস্যসংখ্যা ও অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেন তিনি।
এদিকে, সংস্কার বাস্তবায়ন পরিষদ গঠনের জন্য ১৫ সদস্যের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার পর তা চূড়ান্ত হবে বলে জানান তিনি। নাজিবুর রহমানের মতে, সরকার জুলাই জাতীয় সনদ থেকে উল্লেখযোগ্য বিচ্যুতির পথে হাঁটছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও উচ্চকক্ষের স্পিকার-সংক্রান্ত বিষয়ে সরকারের প্রস্তাবগুলো সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের মনে হচ্ছে।
পরিষদে হামিদুর রহমান আযাদ, নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র আইনজীবী শিশির মনির এবং শহীদ জাবের ইব্রাহিমের মা ও জামায়াত মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম থাকতে পারেন বলে আলোচনা রয়েছে।
সংবিধান সংস্কার নিয়ে সংসদের বিশেষ কমিটির সঙ্গে বিরোধী জোটের দূরত্বের মধ্যেই নতুন এই উদ্যোগ আসছে। গত ১৩ জুলাই জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনসংক্রান্ত ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো সদস্যের নাম প্রস্তাব করেনি।
বিরোধী দলের নেতাদের বক্তব্য, কমিটির ধারণাগত ভিত্তিই তারা গ্রহণ করেন না। ফলে এতে প্রতিনিধি দেওয়ার প্রশ্ন আসে না। তবে বিএনপি জানিয়েছে, জামায়াতের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হলে তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭

সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা
মদন মোহন কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
মদন মোহন কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মন্ত্রী মুক্তাদির
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মন্ত্রী মুক্তাদির
দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top