আজিজুন নেসা-সুবহান ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:১৬:২৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং মেধাবীদের উৎসাহিত করতে সুনামগঞ্জের ছাতকে আজিজুন নেসা-সুবহান স্মৃতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাতক উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসার সাবেক সভাপতি এম বেলাল আহমেদের প্রতিষ্ঠিত এ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল হক, উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব উপাধ্যক্ষ মোহাম্মদ ছোলাইমান খান রাব্বানী, ইউপি সদস্য শফিক আহমেদ, মহিলা ইউপি সদস্য রাহেনা বেগম, সমাজসেবক মোহাম্মদ খোকন, মোহাম্মদ আলতাব আলী ও রুস্তম আলী।
এছাড়া ট্রাস্টের নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক, হাসানুজ্জামান খান, আলী আব্বাছ, মোহাম্মদ তুরাব, হুমায়ূন কবির, ছামির আলী ও মাওলানা মো. আফফানুজ্জামান।





