ওসমানী মেডিকেলে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৬:৫৪:৪৬ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে কর্মসূচির শেষ দিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনের ওষুধ স্প্রে এবং ডাস্টবিন স্থাপন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আফসর খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. তৌফিক মোস্তফা এবং কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সুয়েব আহমদ।
এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, মিছবা আহমদ জেইন, বিমল দেবনাথ, জিয়াউর রহমান (জিয়াব), সুবাহান আজাদ, কাউছার হোসেন রকি, সোহেল আহমদ ও হোসেন খান ইমাদ উপস্থিত ছিলেন।
এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে কোতোয়ালি থানার আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, জালালাবাদ থানার আহ্বায়ক শফিকুর রহমান, সদস্যসচিব মানিক মিয়া, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, শাহপরান থানার আহ্বায়ক নুরুল হক মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, মোগলাবাজার থানার সদস্যসচিব সায়েফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ তিন দিনব্যাপী কর্মসূচি মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীন কোতোয়ালি, শাহপরান, জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি






