‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:০৬:৫৩ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমি ওসমানীনগরর বিশ্বনাথর সিলেটর। আমরার অঞ্চলও কোন সন্ত্রাসী কর্মকান্ড ওইবো আর আমরা নিরাই বইয়া থাখমু ইতা ওইতো পারেনা। আইজকু থাকি আমরা অঙ্গিকারবদ্ধ ওই, আওয়ামী সন্ত্রাসীদেরকে যেখানো ফাইমু আমরা পুলিশর হাতও তুলি ধরি দিমু। আওয়ামী সন্ত্রাসী ওখলর জাগা ওসমানীনগর বিশ্বনাথ সিলেট আস্তা বাংলাদেশও নাই। প্রশাসনর লগে আইজ থাকি সন্ত্রাসর বিরুদ্ধে কার্যক্রম শৃংখলাভাবে খাড়া ওইবো।
তিনি আরো বলেন, যারা বিদেশে থেকে আওয়ামী সন্ত্রাসীদের ইন্ধন দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী সন্ত্রাসীরা আজ দেশ থেকে বিতাড়িত, পালিয়ে গেছে আর তাদের সন্ত্রাসীরা জয় বাংলা বলে আগুন দিয়ে দৌড়ে পালায়। তাদের থেকে বিড়াল ভাল, বিড়ালও একটু দাঁড়ায়। আমরা ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিহত করবো। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমরা জাতি সংঘের সভাপতি পদে বিজয়ী হয়েছি। বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আমরা দেশে আনবো ইনশাহআল্লাহ।
তিনি আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস বিরোধী মিছিল শেষে পথ সভায় উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সিলেট জেলা ছাত্রদলে সাবেক সদস্য মিজানুর রহমান জনি প্রমূখ।





