জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৭:৩১:০২ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে প্রতিবন্ধী মানুষের জীবন আরও সহজ, সুন্দর ও স্বাবলম্বী হয়ে উঠবে। শীতার্ত প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা নয়, বরং যথাযথ সম্মান, সহমর্মিতা, সহযোগিতা ও সুযোগ নিশ্চিত করতে হবে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি গতকাল ২৮ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ কার্যালয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও জিডিএফ’র সহযোগিতায় প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিভি সিলেট ব্যুরো প্রধান কামকামরুজ্জামান রুনু, পানসী রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মোঃ সালাহ উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক।

উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, অভিভাবক রোকিয়া বেগম, সীমা বেগম, শিক্ষক ওয়াসিম আহমদ, আনিসুল হক, স্বরুফা বেগম, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ক কর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তোফায়েল আহমদ সোহেল, অহনা বেগম, তাহমিনা আক্তার মৌমি, রাদিয়া জান্নাত তালুকদার, আফসানা আক্তার মুন্নী, জুঁই রাণী দাশ, রেশমা আক্তার রিয়া, খাদিজা কোবরা সিফা, মারিয়াম বিনতে আরিফ, জারাখান প্রমুখ।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জিডিএফ কার্যালয়ে এক সেট সোফা ও একটি সেক্রেটারিয়েট টেবিল প্রদান করা হয়। জিডিএফ’র কল্যাণে সার্বিক সহযোগিতা করায় পানসী রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মোঃ সালাহ উদ্দিন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এদিকে বিকালে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র টরেন্টো, কানাডা প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মশরুর রহমান চৌধুরী জিডিএফ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জিডিএফ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সমাজসেবী মশরুর রহমান চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সম্মানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম

সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা

সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 

সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 

সর্বশেষ সংবাদ
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top