জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৭:৪৬:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের পর সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পাশাপাশি চলছে নিয়মিত টহল।

এদিকে, আগামীকাল রোববার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে লকডাউনের ডাক দিয়েছে বলে জানা গেছে।

শনিবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনো থানা দুটির কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়নি।

এছাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস ও জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তাঁরা দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল জানান, মহাপরিচালকের নির্দেশনায় জেলায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে লক্ষ্যেই তারা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি অনুযায়ী যেকোনো ঘটনা মোকাবিলায় সদস্যরা প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছেন।

এ ছাড়া গোপালগঞ্জে ৫৫ প্লাটুন বিজিবি এবং পুলিশের ২ হাজার ৩৫০ জনের বেশি সদস্যের পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

গোপালগঞ্জে অবস্থানরত ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় এর আরও খবর
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 

৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন

৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন

হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু

হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী

সর্বশেষ সংবাদ
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top