জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৩০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকেরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩১টি চা বাগান ও শাখায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে শ্রমিকদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেক ভোটকেন্দ্রে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এ উপজেলায় ২৩টি চা বাগানের কেন্দ্রগুলোতেও ভোট দিতে আসেন শ্রমিকেরা। শীত উপেক্ষা করে সকালেই কেন্দ্রে উপস্থিত হন অনেকে। বাগানজুড়ে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে তৈরি হয়েছে নির্বাচনি আমেজ। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কার্যকর নেতৃত্বের অভাব তৈরি হয়েছিল বলে জানিয়েছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, এবারের নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে। নতুন প্রতিনিধিরা শ্রমিকদের মজুরি, বাসস্থান, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও জমিসংক্রান্ত সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ২৩টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ১৪ হাজার ৪৩০ জন। শনিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন শ্রমিকেরা।
মনু-দলই ভ্যালির সভাপতি পদপ্রার্থী ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন বলেন, ২০১৮ সালের পর দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ভ্যালিতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের ন্যায্য পাওনা, মজুরি ও ঘরবাড়ির অধিকার আদায়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত বাগানের পরিবেশ ভালো রয়েছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।
আলীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি প্রার্থী সজল কৈরী বলেন, চা শ্রমিক ভোটাররাও দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। তাদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ এগিয়ে চলছে। নির্বাচন ঘিরে সাধারণ শ্রমিক ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগান এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ আট বছর পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নারী শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

 

মৌলভীবাজার এর আরও খবর
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার

হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার

কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

সর্বশেষ সংবাদ
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top