লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩৯:১৫ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়ন শাখার নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। শুক্রবার ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন ডা: এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন নবনির্বাচিত ইউনিয়ন আমীরকে শপথবাক্য পাঠ করান।
ইউনিয়ন আমিরের শপথ গ্রহণ শেষে ইউনিয়ন নায়েবে আমীর ও সেক্রেটারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত নায়েবে আমীর হলেন মাওলানা মোজাফফর আলী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা জাকির হোসেন। পরে ইউনিয়ন আমীর নবনির্বাচিত নায়েবে আমীরকে শপথবাক্য পাঠ করান। নতুন নেতৃত্বে অন্যান্যরা হলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বায়তুল মাল সম্পাদক কাউসার আলমকে নির্বাচিত করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: হারিছ মিয়া, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম। এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।




