জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:৩৬:৪০ অপরাহ্ন

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহফুজুর রহমান মাহফুজ।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আজ যুবদল রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬টি থানা এবং মহানগরের ৪২টি ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা

এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা

পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই :  ড. বাবুল

পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : ড. বাবুল

মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ :  ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ : ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

সর্বশেষ সংবাদ
এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা
এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ
পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই :  ড. বাবুল
পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : ড. বাবুল
মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ :  ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন
মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ : ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top