জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দ্রুত বাড়ছে ডায়াবেটিস রোগী


প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৩:৩০:০৫ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: দেশে আশঙ্কাজনক হারে দ্রুত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২১ সালের তথ্যানুসারে, দেশে প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে ১ কোটি ৩১ লাখ ডায়াবেটিসে আক্রান্ত। সারা দেশে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ১০৯টি শাখায় নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৬০ লাখ।
এদিকে, নারীদের গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের হারও শঙ্কার। দেশের ২৭ শতাংশের বেশি নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ১৯ শতাংশের বেশি নারী অন্তঃসত্ত্বা থাকার সময়ে ডায়াবেটিসে আক্রান্ত হন। বাকি ৮ শতাংশ নারীর গর্ভধারণের আগেই ডায়াবেটিস থাকে। তবে উপসর্গ না থাকায় তাঁরা তা জানতে পারেন না। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের নতুন গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ‘ডায়াবেটিস রিসার্চ অ্যান্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ সাময়িকীতে ‘স্ক্রিনিং ফর জেসটেশনাল ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড ইটস প্রিভিলেন্স ইন বাংলাদেশ: আ নেশনওয়াইড সার্ভে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, খুলনার নারীদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি; এ হার ৩৯ শতাংশ। আর সিলেটে এ হার ২৯ শতাংশ।
গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্তের হার কোথায় কেমন :
গবেষণায় উঠে এসেছে, খুলনার পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ, সেখানে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত ৩৩ শতাংশের বেশি। এছাড়া রাজশাহীতে প্রায় ৩১ শতাংশ, সিলেটে প্রায় ২৯ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশের বেশি, বরিশালে প্রায় ২৫ শতাংশ, রংপুরে প্রায় ২৪ শতাংশ এবং রংপুরের চেয়ে সামান্য ব্যবধানে ঢাকায় সবচেয়ে কমসংখ্যক নারীর গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত হয়েছে।
এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি ছিল, অর্থাৎ গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট বা জিসিটি পজিটিভ (রক্তে গ্লুকোজের মাত্রা ৭ দশমিক ৮ মিলিমোলের বেশি) পাওয়া গেছে খুলনায় প্রায় ৬১ শতাংশ, ময়মনসিংহে প্রায় ৫৪ শতাংশ, সিলেটে ৪৮ শতাংশের বেশি, রাজশাহীতে প্রায় ৪৭ শতাংশ, ঢাকায় ৪৪ শতাংশ, বরিশালে প্রায় ৪৪ শতাংশ, চট্টগ্রামে প্রায় ৪১ শতাংশ ও রংপুরে প্রায় ৪০ শতাংশ।
সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধ হয় :
বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠানও নতুন প্রকাশিত গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, অন্তঃসত্ত্বা নারী ডায়াবেটিসে আক্রান্ত হলে গর্ভের সন্তানেরও ডায়াবেটিসের ঝুঁকি থাকে। জীবনযাত্রায় পরিবর্তন আনলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, পরিমিত খাবার খেতে হবে, শরীরচর্চা করতে হবে। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা করার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। গর্ভের সন্তানকে সুস্থ রাখতে নতুন দম্পতিদের মধ্যে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করার সচেতনতা সৃষ্টি করতে হবে।
অধ্যাপক মো. ফারুক পাঠান জানান, গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে গর্ভধারণ-পূর্ব সেবা নামের একটি প্রকল্প চালু রয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচি এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। ইতিমধ্যে কাবিনামায় ‘সুস্থ মা, সুস্থ শিশু/সমৃদ্ধ দেশ/সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ স্লোগান যুক্ত করার জন্য আইন মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top