নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ৬:৫৭:১৫ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফল ২০২৪ সালের তিন দিনব্যাপী ২য় ভর্তি মেলা রোববার থেকে শুরু হয়েছে। মেলা চলবে ১৬ জুলাই পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন রোববার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রঞ্জিত কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ড. শামীম আল আজিজ লেলিন, সিএসই বিভাগের প্রধান ড. আরিফ আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী ও পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভর্তি মেলা উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফি’তে ক্ষেত্র বিশেষ ৩০ শতাংশ থেকে শতভাগ ছাড় দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি







