জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফিরে দেখা ২০২৪ : জালালাবাদের বাগান থেকে ঝরে গেল তুরাব নামের গোলাপ


প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ১২:১০:১৫ অপরাহ্ন

শহীদের মিছিলে সিলেটের ৩১ ছাত্র-জনতা


এমজেএইচ জামিল: ২০২৪ ইতিহাসের সেরা অর্জন-বিসর্জনের বছর পার করল বাংলাদেশ। এই অর্জনের পেছনে সবচেয়ে বড় বিসর্জন করেছে দৈনিক জালালাবাদ। স্বৈরাচার পতন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পুলিশেন গুলীতে অকালে ঝরে পড়েছে জালালাবাদ নামক বাগানের তুরাব নামের সম্ভাবনাময় একটি গোলাপ। বেদনাবিধুর ২০২৪ সালে সিলেটের সাংবাদিকতা অঙ্গন হারিয়েছে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবকে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গুলি বুকে নিয়ে দাঁড়িয়ে যায় হাজারো যুবক। ফলাফল, বাংলাদেশ ফিরে পায় নব-স্বাধীনতার সুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর দিকে সিলেটে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। শহীদদের কাতারে যেমন তুরাব রয়েছেন, তেমনি রয়েছেন শিশু, কিশোর, আবালবৃদ্ধবনিতাসহ নানা শ্রেণি ও পেশার মানুষ। জুলাই আন্দোলনে শাহাদাতবরণ করেছেন সিলেট বিভাগের ৩১ ছাত্র-জনতা।

শহীদ সাংবাদিক তুরাব :
১৯ জুলাই বাদ জুমআ নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মিছিল বের করে বিএনপি। তখন ন্যুনতম কোন উত্তেজনা ছিলনা। নিত্যদিনের মতো সেদিনও সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকগণ। পাশেই ছিল পুলিশের সশস্ত্র অবস্থান। হঠাৎই অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা এসএমপির তৎকালিন সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীরের মারমুখী আচরণে বদলে যায় পরিস্থিতি। উত্তপ্ত হয়ে উঠে কোর্ট পয়েন্ট এলাকা। ঐ পুলিশের কিলিং মিশনের টার্গেটে পড়ে যান সাংবাদিক এটিএম তুরাব। পুলিশের ছুঁড়া ৯৮টি ছররা গুলি বিদ্ধ হয় তুরাবের শরীরে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই আইসিইউ-তে থাকা অবস্থায় সাংবাদিক তুরাব সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন।

তুরাবের ময়নাতদন্তকারী চিকিৎসক ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা: শামসুল ইসলাম বলেন, তুরাবের শরীরে ৯৮টি ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিতে তার লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়। মাথায়ও আঘাতের চিহ্ন ছিল। এ কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মাত্র তিন মাস আগে লন্ডনি কইন্যা বিয়ে করেছিলেন সাংবাদিক এটিএম তুরাব। লন্ডন যাওয়ার সব প্রক্রিয়া এগিয়েও রেখেছিলেন। হয়তো কয়েক মাসের মধ্যে তার লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গুলিতে ঝাঁজরা হয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তাকে। এমন ঘটনায় হতবাক তার পরিবার। শোক কাটাতে পারছেন না। লন্ডনে থাকা সদ্য বিবাহিতা স্ত্রী তানিয়া ইসলাম বিয়ের তিন মাসের মধ্যে হয়ে গেলেন বিধবা। কাঁদছেন তিনিও। কারণ তখন দেশে ইন্টারনেট বন্ধ থাকায় স্বামীর মরদেহ ও শেষ বিদায়ের দৃশ্য দেখতে পারেননি তিনি। তুরাবের মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। একজন সম্ভাবনাময় সাংবাদিককে হারিয়ে নির্বাক দৈনিক জালালাবাদ পরিবার। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, পালিয়েছে ফ্যাসিস্ট। কিন্তু জালালাবাদ হারিয়েছে তার বাগানের একটি সম্ভাবনায় গোলাপ। যা কোনদিন পূরণ হবার নয়। তুরাবের শাহাদাতের বিনিময়ে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা তুরাব পরিবার ও সহকর্র্মীদের। আর কোন সাংবাদিককে যাতে এভাবে পুলিশের গুলীতে জীবন দিতে না হয় সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া সময়ের অপরিহার্য্য দাবী।

সাংবাদিক তুরাব হত্যার ৫ মাস পেরিয়ে গেছে। ইতোমধ্যে তুরাব হত্যা মামলায় এসএমপির তৎকালিন এডিসি দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জল সিংহ কারাগারে রয়েছে। কিন্তু এসএমপির তৎকালিন ডিসি আজবাহার আলীসহ এজাহারভুক্ত অধিকাংশ আসামী এখনো বাইরে থাকায় ন্যায়বিচার নিয়ে পরিবার ও সহকর্মীদের মাঝে দেখা দিয়েছে সংশয়। যদিও পুলিশ প্রশাসন থেকে তুরাবের ন্যায় বিচারের ব্যাপারে আশ^স্ত করেছেন আইজিপি বাহারুল আলমসহ সিলেটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

জুলাই বিপ্লবে সিলেটের ৩১ শহীদের তালিকা :
বিগত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকায় সিলেট বিভাগের ৩১ জন শহীদের নাম প্রকাশিত হয়েছে। সম্প্রতি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে তাদের নাম সংযুক্ত করা হয়। এরমধ্যে সিলেট জেলার ১৩, হবিগঞ্জের ১৫ ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন।

সিলেট জেলার শহীদরা হলেন– সানি আহমেদ, মো. নাজমুল ইসলাম, হোস উদ্দিন, মিনহাজ আহমদ, মো. পাবেল আহমদ কামরুল, জয় আহমেদ, তারেক আহমদ, তাজ উদ্দিন, আবু তাহের মো. তুরাব (সাংবাদিক), সুহেল আহমেদ, মো. মোস্তাক আহমেদ, ওয়াসিম ও মঈনুল ইসলাম।

সুনামগঞ্জ জেলার শহীদরা হলেন- মো. আয়াতউল্ল্যাহ, হৃদয় মিয়া ও সোহাগ মিয়া।

হবিগঞ্জ জেলার শহীদরা হলেন– হোসাইন মিয়া, মো. আশরাফুল আলম, মো. মোজাক্কির মিয়া, শেখ নয়ন হোসাইন, মো. তোফাজ্জল হোসাইন, মো. সাদিকুর রহমান, আকিনুর রহমান, সোহেল আকঞ্জী, আজমত আলী, শেখ মো. শফিকুল ইসলাম, মামুন আহমদ রাফসান, মুনাঈল আহমদ ইমরান, রিপন চন্দ্র শীল, করিমুল ইসলাম ও মো. আনাস মিয়া।

ছাত্র-জনতার এ আন্দোলন দেশের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে। ২০২৪ সাল শেষ হলেও, এই ঘটনার রেশ চিরকাল ধরে থাকবে ইতিহাসের পাতায়। শহীদ পরিবারের স্বজনরা আমৃত্যু খুজে বেড়াবে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে।

প্রচ্ছদ এর আরও খবর
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top