জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশ উন্নত হবে : কয়েস লোদী


প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৮:৫৪:২২ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। ষড়যন্ত্র থেমে নেই এবং এটি দলের ভেতরে ও বাইরে বিস্তার লাভ করেছে। তার মতে, ষড়যন্ত্রকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের প্রতিরোধ করতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করবে।

তিনি রোববার রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে প্রকাশিত প্রচারপত্র সিলেটের নগরীর প্রধান প্রধান পয়েন্টে বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। সকালে নগরীর ৫নং ওয়ার্ডের বড়বাজার এলাকা থেকে প্রচারপত্র বিলির শুরুতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ৫ আগস্টের আগে স্বৈরাচারী সরকারকে হটাতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছিল বিএনপি এবং সরকার পরাজিত হতে বাধ্য হয়েছিল। এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু হয়েছে। নিজেকে ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুত করতে হবে এবং কঠিন কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।

এসময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেন, আমাদেরকে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং জনগণের সামনে প্রমাণ করতে হবে যে আমরা দেশপ্রেমিক। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শোয়েব আহমদ, মিসবাহ উদ্দিন, মামুন হাসান মিন্টু, ফজলুর রহমান লখন, ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, তুহেলুর রহমান শিপন, মাহিন আহমদ, জুনু মিয়া, এনাম আহমদ, রায়হান আহমদ, সাহেদ আহমদ, আমির হোসেন হাজারী, বদরুল ইসলাম, লিটন মিয়া, শের ইসলাম, শামীম আহমদ, আব্দুল করিম, সানুর আহমদ, মিজানুর রহমান, সুমিম আহমদ, সুহেল আহমদ, চঞ্চল মাহমুদ, লাহিন মিয়া, শিপন চন্দ, কামাল মিয়া, আব্দুস সালাম ও আব্দুল মন্নান প্রমুখ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান

একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান

রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সর্বশেষ সংবাদ
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top