জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আল্লামা ইসহাক মাদানীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৮:৪৭:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন, শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ এশা গোলাপগঞ্জ হেতিমগঞ্জের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোটো ছেলে মাহদি হোসাইন বিন ইসহাক। এরআগে সোমবার সকাল ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। আগেরদিন রোববার শ্বাসকষ্ট নিয়ে ঐ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।

মরহুমের ১ম জানাজার নামাজ সোমবার পৌনে ৫টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড়ো ছেলে হাফিজ হাসান বিন ইসহাক আল হাদী। তিনি জানাজার কয়েকঘন্টা পূর্বে লন্ডন থেকে সিলেটে পৌঁছান।

এদিকে, বৃহত্তর সিলেটের অভিভাবকতুল্য সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ও হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা ইসহাক আল মাদানীর ইন্তেকালে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শুনে প্রথমে হাসপাতালে এবং পরবর্তীতে তাঁর বাসায় ভক্ত, সমর্থক, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় জমান। বাদ আসর নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মুসল্লী অংশ নেন।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মরহুমের বেয়াই সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীন আহমদ, শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, সোবহানীঘাট ডিওয়াই কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ আলহেরা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন ও সিলেট মহানগর ইমাম সমিতি সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমূখ।

এছাড়া জানাযার নামাজে সিলেটের বিভিন্ন স্তরের আলেম-উলামা, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার সহ¯্রাধিক মুসল্লী অংশ নেন

প্রচ্ছদ এর আরও খবর
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top