জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এপ্রিলে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল


প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ১০:২৫:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে আগামী এপ্রিল মাসে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল। রোববার ফেইসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান আলী আহসান জুনায়েদ।

জুনায়েদ জানান, আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই।

তিনি বলেন, ৩৬ জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি। পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান-এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।

‘এই পরিস্থিতিতে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই।’

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি। সেই পোস্টের কমেন্টে গুগল ফরম পূরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুনায়েদ।
আলী আহসান জুনায়েদ একজন সাবেক শিবির নেতা, তিনি সংগঠনটির সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরেরও সাবেক সভাপতি ছিলেন তিনি।

 

প্রচ্ছদ এর আরও খবর
যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে

যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি

সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে

সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে

কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত

কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত

সর্বশেষ সংবাদ
যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে
যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে
জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা
চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা
অক্টোবরে ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকার প্রবাসী আয়
অক্টোবরে ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকার প্রবাসী আয়
আগামী ৪ দিন গ্যাসে স্বল্পচাপ থাকবে
আগামী ৪ দিন গ্যাসে স্বল্পচাপ থাকবে
ডেঙ্গু-হামে আরও ১০ জনের মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১০ জনের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি
জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি
শাবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
শাবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 
বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 
জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 
মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 
কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 
হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top