জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাষ্ট্রীয় ক্ষমতায় এমন দল আসতে হবে যারা নৈতিকতা ও দক্ষতায় যোগ্য : সেলিম উদ্দিন


প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৮:০৮:৫৬ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সিলেট ৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন জুলাই বিপ্লবকে সফল করতে হলে আগামী দিনে এমন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে যারা নৈতিকতায় উত্তীর্ণ এবং অন্যদিকে রাষ্ট্রক্ষমতা পরিচালনার জন্য যোগ্য।

তিনি বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সম্মানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় তিনি বলেন সুবিচার প্রতিষ্ঠা করতে হলে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়। জামায়াতে ইসলামী তাকওয়ার ভিত্তিতে দল পরিচালনা করার চেষ্টা করে। তাই জামায়াতের নেতৃবৃন্দ যখন মন্ত্রী ছিলেন তাদের কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। আগামীতে যদি জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে একটি দুর্নীতিমুক্ত দক্ষ রাষ্ট্র উপহার দেবে। তিনি এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলামের সভাপতিত্বে এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের যৌথ সঞ্চালনায় এসময় সেলিম উদ্দিন সিলেটের রাজনীতির সোনালী অতীত তুলে ধরে বলেন একসময় জাতীয় রাজনীতিতে সিলেটি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তারা ছিলেন জাতীয় নেতা। জাতীয় পর্যায়ে নেতৃত্ব না পৌঁছালে এলাকার জন্য অনেক কিছু করার সুযোগ থাকে না। বর্তমানে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সিলেটি নেতার অভাব। এক্ষেত্রে জামায়াতে ইসলামী আমীর সিলেটের কৃতী সন্তান ডা. শফিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন জামায়াতে ইসলামীতে কেন্দ্রীয়ভাবে সিলেটী নেতৃত্ব ভূমিকা রাখছেন। এতে জাতীয় পর্যায়ে সিলেটের কথা তাদের মাধ্যমে যেতে পারছে। এসময় তিনি অন্যান্য দলের প্রতিও জাতীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান এবং জাতীয় নেতৃত্ব যে দলেরই থাকুক তিনি এলাকার সম্পদ বলে অভিহিত করেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম।সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, সাবেক সহ সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন, গোলজার আহমদ হেলাল, কবি মুহিত চৌধুরী, ইমজা সেক্রেটারী সাকিব আহমদ মিঠু প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top