জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সাধারণ মানুষ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় : কয়েস লোদী


প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৮:১৯:১০ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামীলীগ দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকারকে হরন করেছিল। তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি।

আওয়ীলীগের ক্যাডার এবং প্রশাসনে থাকা দলীয় বাহিনী দিনের ভোট রাতে দিয়ে দিত, আবার কখনো কখনো ভোট ছাড়াই এমপি-মন্ত্রী হয়ে যেত। তুমি, আমি, ডামি মিলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হতো। সর্বপোরী দীর্ঘ দিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা সাধারণ মানুষ এখন ভোট দিতে চায়। জনগন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিদেও রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্টানের ব্যবস্থা করুন।

বৃহষ্পতিবার বিকেলে সিলেট নগরীর উপশহর পয়েন্ট এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সহ সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতাকে আকড়ে রাখতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পায়ে হেটে কারাগারে গিয়েছিলেন এবং হুইল চেয়ারে ফিরেছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয়নি। সর্বশেষ জুলাই-আগষ্ট বিপ্লবের সময় নির্বিচারে গণহত্যা চালিয়েছে। ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। জনগন তাদেরকে ক্ষমতা করবেনা। গুম-খুন ও গণহত্যা সহ সকল অপকর্মের বিচার এদেশের মাঠিতেই হবে ইনশাআল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, সিলেট জেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্রেজারার জহিরুল ইসলাম তুহিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ প্রমুখ।-বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top