জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আল বিদা মাহে রমজান


প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ১২:১০:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রমজান বিশ্ব মুসলিমের জন্য অপার সম্ভাবনার এক দ্বার। যে দ্বার দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারে। রমজানের সাথে ঈমানদারদের আবেগ জড়িত। অনেকে রমজানকে স্বাগত জানাবার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। আবার রমজানের বিদায়ে হয়ে যান আবেগে আপ্লুত। যেন কত কাছের জন বিদায় নিচ্ছে। এটাই তো ঈমানদারদের চরিত্র। যুগে যুগে ওলি আউলিয়ারা এভাবেই রমজানকে আপন করে নিয়েছেন। আল্লাহও রমজানকে আলাদা গুরুত্ব দিয়েছেন। যারা রমজানের রোজা রাখেন তাদের জন্য নিজেই পুরস্কার বলে ঘোষণা দিয়েছেন। রমজানে অজ¯্র পরিমাণে বাড়িয়ে দিয়েছেন তাঁর রহমত, বরকত, মাগফিরাত জরিয়া।

রমজানে মুসলমানদের মাঝেও একটা পরিবর্তন লক্ষ করা যায়। সবাই ইবাদাতে আলাদাভাবে মশগুল হয়ে পড়েন। বেশি করে ইবাদাতের জন্য আলাদা করে সময় বের করেন। মসজিদগুলোতে মুসল্লীদের পরিমাণ বেড়ে যায়। এটা অবশ্যই একটি ভালো দিক। রমজান তো এসেছেই আমাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে। আমাদের জীবনধারায় ত্যাগ আর সংযমের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিকতা নিয়ে আসতে। কিন্তু অনেকসময় দেখা যায় রমজানের শুরুতে অনেকের মধ্যে ঈবাদতের জন্য যে আলাদা আগ্রহ দেখা যায় তা রমজান কয়েকদিন গেলে পরে যেন কমে যায়। বিশেষকরে সাতাশ রোজার পর মসজিদগুলোতে মুসল্লীদের সংখ্যা অনেক কম দেখা যায়। আর ঈদের আগেরদিন এশার নামাজে বা ঈদের দিন ফজরের নামাজে অনেক মসজিদে এক কাতারও ভালোভাবে পুরো হয়না। এটা কোনোভাইে সুন্দর দেখায় না, যারা রমজানের শুরুতে ইবাদাতের জন্য মশগুল ছিলাম, মসজিদমুখীতার জন্য আন্তরিক ছিলাম। রমজানে আমরা ইবাদাত বন্দেগীতে আলাদভাবে সময় দিয়ে এটাই প্রমাণ করেছি আমরা চাইলে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারি। আমরা চাইলে আমাদের জীবনকে আল্লাহর রঙে সাজাতে পারি। এটা আমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে। আর আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর রঙে সাজাতে চাই তো আল্লাহ তো আমাদের সাথেই আছেন। সুতরাং আমাদের এ নিয়ে খেয়াল করা দরকার রমজানে আমরা যে সুন্দর একটা অভ্যাস গড়ে তুলি তা যেন সারাবছর আমরা জারি রাখবার চেষ্টা করি। রমজান যাবার সাথে সাথে যেন আমাদের ইবাদতি মনও বিদায় না নেয়। রমজানে যেভাবে আল্লাহর নিয়ম মানার সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এটা কিন্তু আমাদেরই তৈরি। আমরাই সতর্কভাবে এ পরিবেশ তৈরি করি। তাই আমরা যদি চাই তো রমজান ছাড়াও সারাবছর এ সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। মূলকথা হলো আমাদের আগ্রহ। অনেকে বলতে পারেন রমজানে তো মূল শয়তান বন্দী থাকে তাই এই পরিবেশ হয়ে থাকে। এটা যক্তির জন্য ধরা যায় কিন্তু বাস্তবের সাথে খুব একটা খাপ খায়না। কেননা আমরা যদি ভালো কাজের আগ্রহ মনের ভেতর লালন করি আর সেই অনুপাতে আল্লাহর কাছে শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই তাহলে আল্লাহ তো আছেনই। শয়তানের তো সে সুযোগ নেই যে আল্লাহর আশ্রয় থেকে মুমিনদের বিপথী করবে। এটাতো শয়তানের প্রতি আল্লাহর চ্যালেঞ্জ যে শয়তান আল্লাহর বান্দাদের বিপথগামী করতে পারবে না।

আর এ নিয়ে তো কুরআনুল কারীমের সূরা হা-মীম সিজদাহ’র ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন, ‘যদি কখনো শয়তানে কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, অবশ্যই তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন’।

সুতরাং মুমিনের এ নিয়ে কোনো সংশয় সংকোচের সুযোগ নেই। মুমিনের ইচ্ছাই যতেষ্ট। বাদবাকি আল্লাহর দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের রমজানের রোজাগুলো কবুল করুন। আমাদের আমলগুলো কবুল করুন। আমাদের ভুলগুলো মাফ করে দিন। আমাদের সামনের জীবনকে আরো সুন্দর করুন, সমৃদ্ধ করুন, নান্দনিক করুন। রমজানের সুন্দর অভ্যাসগুলো যেনো আমরা সারাবছর অব্যহত রাখতে পারি সেই মনসিকতা, আন্তরিকতা, যোগ্যতা আমাদের নসিব করুন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top