জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

স্বস্তির ঈদেও মায়েদের চোখে অশ্রু, খুনিদের বিচার হতেই হবে: জামায়াত আমীর


প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৪:৪৬:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে আজকের ঈদকে ভিন্ন উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের মায়েদের চোখের পানি ঝরছে , এতিম সন্তানদের চোখে পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে , ভাই বোনের চোখের পানি ঝরছে । আর যারা অপকর্ম করেছে , যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত শেষে সোমবার (৩১ মার্চ) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

দেশবাসী এবং দেশের বাইরের প্রবাসী সমস্ত মুসলমানদের ঈদ মোবারক জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, দীর্ঘ ১৬ বছর আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি ।

এ জন্য শুকরিয়া। যাদের ত্যাগ এবং কোরবানীর বিনিময়ে , জীবন এবং আহত ও পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ।

মাবুদের দরবারে দোয়া করি যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আর যারা আহত হয়েছে এবং পঙ্গু হয়েছে। আল্লাহ যেন তাদের সুস্থতা দান করুক। বিশেষ করে শহীদের পরিবারগুলো যেন আল্লাহ ধৈর‌্য ধরার তৌফিক দান করেন।

ডা.শফিকুর রহমান বলেন, ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের। রাসুল সা. এর উম্মতের জন্য দুটি ঈদ বিশেষভাবে উপহার দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকে যখন স্বস্তির ঈদটা উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে , এতিম সন্তানদের চোখে পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে , ভাই বোনের চোখের পানি ঝরছে । এ পানিগুলো কেন ঝরছে আমরা সবাই জানি।

‘যারা অপকর্ম করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তবে এটা ঠিক যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। খুনের বিচারটা দেখলে ভবিষ্যতে খুনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না সেই রকম বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো-আহত লোকগুলো দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তোবা তারা কিছু সান্তনা পাবে ।

আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেন, আগামীতে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হলি খেলা হবে না। মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না। যেখানে মানুষ মর্যাদা, ভালোবাসা সমতার ভিত্তিতে বসবাস করবে , ধর্ম বিবেচনায় কোনো মানুষকে অপমান করা হবে না, তার অধিকার কেড়ে নেওয়া হবে না। সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে। এটা শুধু আল্লাহর কোরআনের নীতিতে সম্ভব। আমরা সে ধরনের একটা সমাজের জন্য লড়াই করছি।

তিনি বলেন, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত সমাজ চাই। এ সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ-দখলদারমুক্ত সমাজ গড়তে হবে। এ ব্যাপারে আমাদের কোনো আপস নেই। এ কথা আমার নিজের বিপক্ষে গেলেও বলতে হবে। এ সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই দেশগঠনে দেশবাসীর সহযোগিতা চাই।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও  কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতারা।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top