জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জেলা ও মহানগর বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৭:৩৪:২৮ অপরাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।সোমবার (১ বৈশাখ) বিকেল ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রার শুভসূচনা হয়। পরে এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বৈশাখী উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে সমাজে সম্প্রীতি, সংহতি ও মিলনের বার্তা পৌঁছে দেয়। দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত সকলকে চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বৈশাখী শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, শ্রমিক দলের শাহ আব্দুল মুকিত, আব্দুল আহাদ, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম জীবন। নারী সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী তাসনিম শারমিন তামান্না, মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম ফাহিমা, মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী। জাসাসের পক্ষে ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খাঁন এবং মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল রানা। শোভাযাত্রার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন।

পহেলা বৈশাখের সকাল শুরু হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশনার মাধ্যমে। পরে অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত লোকজ ক্রীড়া “কাবাডি” প্রতিযোগিতা বৈশাখী উৎসবে নতুন মাত্রা যোগ করে। জাসাসের আয়োজনে নববর্ষের সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন সাধারণ দর্শনার্থীরা। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top