জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গসহ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটক ইসরায়েলের


প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ৩:২১:৩৫ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‌‌ম্যাডলিনের দখল নিয়েছে ইসরায়েল। মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্যদের আটক করে জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সোমবার (৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন-এ করে গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটি আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজে গ্রেটাসহ মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন।
জাহাজ আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ফিলিস্তিনপন্থী দুটি এক্স একাউন্টে গ্রেটা ও ব্রাজিলের মানবাধিকারকর্মী থিয়াগো আভিলার দুটি ভিডিও প্রকাশিত হয়। পূর্বে রেকর্ড করা এই দুই ভিডিওতে তাদের বলতে শোনা যায়, আপনি যদি এই ভিডিও দেখতে পান, তার অর্থ দখলদার ইসরায়েলি বাহিনী বা ইসরায়েল সমর্থিত কোনো বাহিনী আমাদের অপহরণ করেছে।
জাহাজটি থেকে করা সেই ভিডিও বার্তায় গ্রেটাকে বলতে শোনা যায়, আমি আমার সব বন্ধু, পরিবার ও সহকর্মীদের অনুরোধ করছি, আমি ও আমার সঙ্গীদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির ব্যবস্থা করার জন্য সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করুন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। ওই পোস্টে জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয়। জাহাজটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা আল জাজিরা জানায়, গাজার ১০০ কিলোমিটারের কাছাকাছি আসতেই এতে আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। দুটি ড্রোন জাহাজের কাছে যাত্রীদের উপর সাদা রঙের একটি পদার্থ স্প্রে করে, যার পরই জাহাজটির সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে রেকর্ড হওয়া এক ভিডিওতে দেখা যায়, জাহাজের যাত্রীরা হাত উঁচু করে বসে আছেন। তাদের মোবাইল ফোন সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তারা সেই নির্দেশ অনুসরণ করছেন।
গ্রেটা ও থিয়াগোর সঙ্গে এই জাহাজে আরও আছেন ফিলিস্তিনি বংশোদূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
বিভিন্ন ফিলিস্তিনপন্থী সংগঠন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিলও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটকের এই ঘটনাকে সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

আন্তর্জাতিক এর আরও খবর
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

তিন মাসে সর্বোচ্চে কয়লার দাম, বাড়ছে বৈশ্বিক চাহিদা 

তিন মাসে সর্বোচ্চে কয়লার দাম, বাড়ছে বৈশ্বিক চাহিদা 

লোহিত সাগরের আরও দ্বীপ দখল করল হুতিরা

লোহিত সাগরের আরও দ্বীপ দখল করল হুতিরা

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top