জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ দাবী

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:০৭:৫৩ অপরাহ্ন

সংবাদদাতা:

লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রবাসীদের নাগরিক অধিকার এবং বিশেষ করে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে’-এর আহ্বায়ক মুহাম্মদ বেলায়েত হোসাইন।
সোমবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, দেড় কোটি প্রবাসী বাংলাদেশীর পক্ষে আমরা আজ সরকারের কাছে একটি মৌলিক নাগরিক অধিকার, ভোটাধিকার বাস্তবায়নের দাবি জানাতে এসেছি। দীর্ঘ ৫৪ বছর ধরে এই দাবি শুনেই আসছি, কিন্তু কোনো সরকারই এটি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণকারী বর্তমান দলনিরপেক্ষ সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কার আনতে উদ্যোগী হয়েছেন। আমরা এই সংস্কার প্রয়াসকে সাধুবাদ জানাই এবং বিশ্বাস করি এই সরকারই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশ অর্থনীতির ‘অক্সিজেন’। অথচ এই বিশাল জনগোষ্ঠী দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণের ন্যূনতম অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, যুক্তরাজ্য, ইউরোপ ও তুরস্কসহ বহু দেশে প্রবাসীরা নিজ নিজ দেশের নির্বাচনে ভোটাধিকার ভোগ করে থাকেন। বাংলাদেশ সরকারও চাইলে এমন ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে পারে। এটি কেবল আন্তরিকতার বিষয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে বলা হয়, ৭১-এর যুদ্ধে যেমন যুক্তরাজ্যের প্রবাসীরা বিশ্বজনমত গঠন ও অর্থ সংগ্রহে ভূমিকা রেখেছেন, ঠিক তেমনি আজও দেশের সংকটে প্রবাসীরা পাশে থেকেছেন। বিগত আন্দোলনেও প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে। এখন আর অবহেলার সুযোগ নেই।
পরিষদের লিখিত বক্তব্য পড়ে শোনান যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজির আহমেদ। সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম শাহীন, অন্যতম সদস্য সাংবাদিক অলিউল্লাহ নোমান, ব্যারিস্টার ইকবাল হোসাইন, ডঃ শামসুল আলম গোলাপ, ডক্টর মোজাম্মেল হুসাইন, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ প্রমূখ। লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের নেতৃবৃন্দ।

প্রবাস এর আরও খবর
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম

পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় দুই অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৩৩৭ অভিবাসী আটক

মালয়েশিয়ায় দুই অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৩৩৭ অভিবাসী আটক

অনলাইন প্রতারণা ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে সমঝোতা স্মারক

অনলাইন প্রতারণা ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে সমঝোতা স্মারক

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সর্বশেষ সংবাদ
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড়ের শঙ্কা
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top