হকৃবিতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৭:৫১:০৭ অপরাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এবং শনিবার প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং দপ্তরের ৫২ জন শিক্ষক এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি সরকারি আর্থিক নীতি, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয় ও অডিট পদ্ধতি, হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ৯ টায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নানা ব্যবহারিক দিক ও বাস্তব উদাহরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতি নিয়ে ধারণা লাভ করেন। শনিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন। বিজ্ঞপ্তি





