বড়লেখায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৭:১৭:৫৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সুজাউল গ্রামের ছিফত আলীর ছেলে সেলিম উদ্দিন, উপজেলার দক্ষিণভাগ গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে আছাই মিয়া এবং একই মামলার আসামি আছাই মিয়ার ছেলে হাসান আহমদ জাহেদ।
থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সিআর মামলা পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে জানান, আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।






