দাসপাড়া থেকে ভারতীয় চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৯:২১:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে শহরতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনিসহ ২জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহপরান থানাধিন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা কালে তাদের আটক করা হয়। এসময় একটি পিকাপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নেরপাকরি গ্রামের আব্দুল মালিক ছেলে রাজু আহমদ (২২) ও একই ইউনিয়নের পূর্ব গর্দনা গ্রামের নুরুল হক ছেলে মামুন রশিদ (২০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শাহপরান মাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি টহল টীম চেকপোষ্ট পরিচালনা কালে দাসপাড়া এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ থেকে ২৩ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করে। জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় ১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা এবং পিকআপটির মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






