বড়লেখায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:০৫:৫৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন (কাঠালতলী) ছাত্রলীগের সভাপতি কাওছার মির্জা রনিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবগুল গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, ধৃত আসামি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সভাপতি। ২০১৬ সালের ইউপি নির্বাচনের প্রচারণাকালে সহযোগি নিয়ে সে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জামায়াকর্মীর দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি হিসেবে ছাত্রলীগ সভাপতি কাওছার মির্জা রনিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।






