ছড়ারপারে ধানের শীষের বিজয় কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৭:২২ অপরাহ্ন

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর ছড়ারপাড়স্থ নজরুল ইসলাম মুনিমের বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মুনিম।ছাত্রনেতা নাজির আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাবেক সহ-সভাপতি আনা মিয়া, সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি কয়েস বক্স, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছড়ারপাড়ের মুরব্বি নিহির মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ, মুরব্বি হাবিবুর রহমান মজলাই, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, ছড়ারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম দেওবন্দী, হযরত শাহচট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বশির আহমদ, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন, কামালগড়ের মুরব্বী সিরাজ মিয়া, ছড়ারপাড় জামে মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মুরব্বি আব্দুস সবুর জালাল, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, মুরব্বি মোহাম্মদ হানিফ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি প্রাণেশ দেব, সহ-সভাপতি মুমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহচট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা কায়সার আহমদ। বিজ্ঞপ্তি





