সিলেটে সিটি পয়েন্টে জামায়াতের বিক্ষোভ মিছিল কাল
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:০০:৪৫ অপরাহ্ন

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্তৃক দেশব্যাপী জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে এবং জুলাই সনদের আইনিভিত্তি ও গণভোটের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। উক্ত বিক্ষোভ মিছিল সমাবেশ আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফল করার জন্য সিলেট মহানগরের আওতাধিন সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বিজ্ঞপ্তি





