বিজয়ী হলে স্থানীয় উন্নয়নে জোর দিবো : অ্যাড. এমরান
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৭:১৪:৫২ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশফাক আহমদের বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, নির্বাচিত হলে বিজয়ী হলে স্থানীয় উন্নয়নে জোর দিবো। লক্ষণাবন্দ ইউনিয়নসহ পুরো এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ সংস্কার ও যুবসমাজের উন্নয়নমূলক সুযোগ সৃষ্টি করা হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য। মানুষের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চাই।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ এবং সঞ্চালনা করেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবিদুল হক সাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এস এ রিপন, লক্ষণাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওজি মোহাম্মদ কাওসার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ ও রাজন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমদ।
উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুমেল আহমদ, ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক মিনহাজুর রহমান ও ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি দিপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





