সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে আমি অঙ্গীকারাবদ্ধ: সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:৪৮:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর, সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত আমি অঙ্গীকারবদ্ধ। এ আসনের জনগণের সুখ দুঃখের অংশীদার হয়ে দীর্ঘ দিন যাবত তাদের পাশে রয়েছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে এদেশ থেকে তাঁবেদারি ও আধিপত্যবাদী শক্তির অবসান ঘটবে এবং এই জনপদ একটি আধুনিক ও আলোকিত জনপদ হিসেবে গড়ে উঠবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোটদানের জন্য উপস্থিত সকলের প্রতি তিনি আহবান জানান। তিনি জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর মানিকপীর রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে সিলেট নগরীতে অবস্থানরত গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার নাগরিকবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের প্রবীন রাজনীতিবিদ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান ও সিলেট মহানগর জামায়াত নেতা ফরিদ আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, হাফিজ নজমুল ইসলাম, এডভোকেট আলিম উদ্দিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আহমেদুর রহমান হিনু, আব্দুল হামিদ, মোতাহার হোসেন বাবুল ও শহিদুল ইসলাম সাজু প্রমুখ।
উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল ইসলাম, কাজী আবুল কাশেম, আব্দুল আজিজ জামাল, জিন্নুর আহমদ চৌধুরী, হাবিবুল্লাহ দস্তগীরসহ দুই উপজেলার শহরে অবস্থানরত গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি





