জকিগঞ্জে আব্দুল বাছিত স্মরণে শোকসভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:০৫:৩৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বাদ মাগরিব মরহুম আব্দুল বাছিত স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কামালপুর ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন)।
বিএনপি নেতা কামরুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমেদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মঞ্জুর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি চেরাগ আলী, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ও জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সামসুল ইসলাম লেইস প্রমূখ। সভায় বক্তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।





