বিয়ানীবাজারে ৭ লাখ টাকার কাঠসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৬:০৬:৪৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার থেকে ট্রাকভর্তি ৭ লাখ টাকার অবৈধ কাঠসহ বিজিবির হাতে দুই ব্যক্তি আটক হয়েছেন। মঙ্গলবার বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি টহলদল মঙ্গলবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে দুবাগ মোড় নামক স্থানে কাঠভর্তি ১টি ট্রাক আটক করে। আটককৃত ট্রাকটি তল্লাশী করে কাঠের বৈধ কোন কাগজপত্র না থাকায় ট্রাকে অবস্থানরত ২ ব্যক্তিসহ অবৈধ কাঠভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
আটকৃতরা হলো- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাসকান্দর গ্রামের আনসার আলীর পুত্র মো. আব্দুর রহিম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার খলিল মিয়ার পুত্র মোঃ খোকন (৪০)
বিয়ানীবাজার ব্যাটালিয়ন পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, অবৈধ কাঠের আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার ও জব্দকৃত ট্রাকের মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা।





