দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কমিটি স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৮:০১:২৮ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কমিটি স্থগিত করা হয়েছে। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে যুব ফোরামের কমিটি স্থগিত ঘোষণা করেন। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কমিটির কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসন এর সদস্য পদ বাতিল করা হয়েছে। এখন থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাথে তার কোন সম্পর্ক নেই।
আগামী ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা পৌণে ৬টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের এক জরুরী সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। যুব ফোরামের সদস্যদের যথাসময় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন যুব নেতা নিয়াজ কুদ্দুস খান ও তামিম রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি





