ছাতকের ইসলামপুর ইউনিয়নে গণশুনানি
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:১৪:৪০ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩ নং ওয়ার্ডের গণশুনানি ও উন্মুক্ত ওয়ার্ড সভা শুক্রবার স্থানীয় বৈশাকান্দি রাবারড্যাম বাজারে অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়ার সভাপতিত্বে সমাজকর্মী নেকির হোসাইন ও রায়হান রাফির যৌথ উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার আব্দুল হাই, সমাজসেবী আব্দুল জব্বার খোকন, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি ইলিয়াছ আলী, জামেয়া ইসলামিয়া বৈশাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমির উদ্দিন, আব্দুল হাশিম, শফিক মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল কাদির, চান মিয়া ও খুশু মিয়া প্রমুখ। সভায় উন্মুক্ত প্রশ্ন অভিযোগ, পরামর্শ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে ইসলামপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডকে নিয়ে পৃথক ইউনিয়ন গঠনের ব্যাপারে জনসাধারণের মতামত গ্রহণ করা হয়।





