তাহিরপুরে ১২ মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:০৮:৫০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরিসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি মো. আর্শ্বাদুল ইসলাম সোহাগ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাদাঘাট ইউনিয়নের জইতপুর গ্রামের মো. আকরাম আলীর ছেলে। শনিবার উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান চালিয়ে ভোর রাতে গ্রেফতার করা হয়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা, ধর্ষণ, নারী চুরি, ডাকাতি, মারামারিসহ এক ডজন মামলার পলাতক আসামি আরশাদুল ইসলাম সোহাগকে বাদাঘাট ইউনিয়নের জইতপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল হক বলেন, একাধিক মামলার পলাতক আসামি আরশাদুল ইসলাম সোহাগকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।





