জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৯:১১:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটসহ দেশজুড়ে দিনভর ভোগান্তির পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার বিকালে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তিনি বলেন, বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের যেসব দাবি ছিল, সেগুলো তিনি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে বুধবার রাতে অনির্দিষ্ট সময়ের জন্য সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

বৃহস্পতিবার থেকে তারা এ কর্মসূচি পালনের অংশ হিসেবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার কথা বলেছিল।

সমিতির তরফে রাতের ঘোষণার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রেতারা পুরোদমে বিক্রি বন্ধ করে দেন।

আগে থেকে চলতে থাকা সংকটের কারণে এমনিতেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছিল কম। কোথাও পাওয়া গেলেও দিতে হচ্ছিল অনেক বেশি দাম।

এর মধ্যে সকাল থেকে একেবারে বিক্রি বন্ধ হয়ে গেলে যাদের গ্যাস শেষ হয়ে গেয়েছিল তারা পড়েন বিপাকে। ডিলার পয়েন্টগুলো খোলেনি। রাজধানীর অনেক বাসিন্দার বাসায় চুলা না জ্বলায় দোকান থেকে খাবার কিনে আনতে হয়।

ধর্মঘটের এ সুযোগও কোনো কোনো এলাকার খুচরা বিক্রেতাদের নিতে দেখা যায়। ১২ কেজি সিলিন্ডারের দাম তারা রাখেন দুই হাজার টাকার বেশি।

এলপিজি ব্যবসায়ীদের এমন কঠোর কর্মসূচির প্রেক্ষাপটে সরকারও দিনের প্রথম ভাগে তৎপর হয়। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আলোচনার জন্য সমিতির নেতাদের ডেকে পাঠায়।

আরেকদিকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে ভ্যাট ১০ শতাংশ নির্ধারণ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির সুপারিশ করে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়ার কথাও জানানো হয়।

সরবরাহ সংকট, কারসাজির অভিযোগ এবং বিভিন্ন স্থানে অভিযানের মধ্যে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেওয়ার পর মন্ত্রণালয়ের এ উদ্যোগ নেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো ‘এলপি গ্যাস আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ’ শীর্ষক চিঠিতে বলা হয়, দেশে এলপি গ্যাসের চাহিদার প্রায় ৯৮ শতাংশ বেসরকারি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্পখাত ও গৃহস্থালি-উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। সাধারণত শীতকালে বিশ্ববাজারে ও দেশে এলপি গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ে।

শেষ পাতা এর আরও খবর
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল

মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে

কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top